বুধবার, জুন ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকসহ তিনজনের নামে চুরি-হত্যাচেষ্টার মামলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার শূরসহ অধিদপ্তরের তিন কর্মকর্তার বিরুদ্ধে চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। অন্য দুই আসামি হলেন, ডা. মো. আনিছুর রহমান ও অসিম কুমার দাস।

বৃহস্পতিবার একই দপ্তরের চিফ সাইন্টিফিক অফিসার (পরিচালক) ডা. আজিজুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ দিন বাদী পক্ষে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ, সাইদুর রহমান সেলিম এবং জানোকি শুনানিতে অংশ নেন।

মামলার অভিযোগে আজিজুল ইসলাম বলেন, তিনি প্রতিদিনের মতো যথানিয়মে অফিস করার জন্য গত ২৪ জুন সকাল ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে রওনা হন। এরপর কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝ বরাবর আনিছুর রহমান ও অসিম কুমার দাস পূর্ব থেকেই দেশীয় অস্ত্র নিয়ে বাদীর গাড়ির গতিরোধ করেন। এরপর তারা আজিজুলকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। তিনি গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন এবং ডা. মলয় কুমার শূর হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন। আর অসিম কুমার হাতে থাকা লোহার রড দিয়ে আজিজুলের পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করেন।

এ সময় আজিজুল আসামিদের আঘাতে মাটিতে পড়ে গেলে আজিজুলের পকেট থেকে নগদ ২২টি এক হাজার টাকার নোট নিয়ে যান মলয় কুমার। আসামিরা আজিজুলকে মারধর করতে থাকলে তিনি প্রাণভয়ে চিৎকার দিলে আসামিরা দ্রুত চলে যায় এবং যাওয়ার সময় হুমকি দেয় বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে তার জীবন শেষ করে দেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে