প্রার্থী দিতে না পারায় সুনাম ক্ষুণ্ণ হয়েছে : এরশাদ


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পৌর নির্বাচনে আমরা পর্যাপ্ত প্রার্থী দিতে ব্যর্থ হয়েছি। এতে দেশবাসীর কাছে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
জাতীয় পার্টি ঢাকা মহানঘর দক্ষিণের নবনির্বাচিত সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল আজ বৃহস্পতিবার এরশাদের বারিধারাস্থ বাসবভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাপার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মো. নোমান এমপি প্রমুখ।
এরশাদ আরো বলেন, দেশের মানুষ দুটি দলের দুঃশাসন থেকে মুক্তি চায়। আমরা যদি সারা দেশে ভালো প্রার্থী দিতে পারতাম জনগণ আমাদেরকেই ভোট দিতো।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে মন্তব্য করে তিনি বলেন, আমাদের সতর্কতার সাথে পা ফেলতে হবে।
আগামী জাতীয় নির্বাচনে সব আসনে ভালো প্রার্থী দিতে হলে সবাইকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। এখন থেকেই যোগ্য প্রার্থী খুঁজে বের করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













