শনিবার, জুলাই ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফিলিস্তিনপন্থী পোস্টে রিঅ্যাক্ট দেওয়ায় চাকরিচ্যুত প্রধান শিক্ষিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাস-ইসরায়েল সংক্রান্ত পোস্টে রিঅ্যাক্ট দেওয়ায় চাকরিচ্যুত হয়েছেন ভারতের মুম্বাইয়ের একটি স্কুলের প্রধান শিক্ষিকা। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকা পারভীন শেখের চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বিদ্যাবিহার এলাকার সুমাইয়া স্কুলের প্রধান শিক্ষিকা পারভীন শেখকে হামাস-ইসরায়েল সংঘাতে পক্ষ নেওয়ায় পদত্যাগ করতে বলার একদিন পরই তাকে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে পারভীন জানান, তাকে চাকরিচ্যুত করা সম্পূর্ণ বেআইনি, কঠোর এবং অযাচিত পদক্ষেপ। একে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দুঃখ প্রকাশ করেছেন।

স্কুল ম্যানেজমেন্ট বলেছে, তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের ধারণ করা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


পারভীনকে প্রথমে পদত্যাগ করতে বলা হয়। এর মধ্যে বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দেয় স্কুল ম্যানেজমেন্ট।

মঙ্গলবার সোমাইয়া স্কুল ম্যানেজমেন্ট এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, পারভীনের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যকলাপ আমরা যে মূল্যবোধ ধারণ করি তার সঙ্গে যায় না। তাই উদ্বেগ ও সতর্ক বিবেচনার পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্কুল ম্যানেজম্যান্ট আমাদের ঐক্য ও অন্তর্ভুক্তির নীতিতে আপসহীন থেকে সোমাইয়া বিদ্যাবিহারের সঙ্গে পারভীন শেখের সম্পর্ক বন্ধ করে দিয়েছে। সুমাইয়া স্কুল এমন একটি পরিবেশ গড়া চেষ্টা করে যেখানে জ্ঞানের সমৃদ্ধি ও সমাজের সকলের উন্নয়ন ঘটানোর পাশাপাশি সংকীর্ণ মানসিকতা ও ব্যক্তিগত পক্ষপাত থাকবে না।

পারভীন শেখ গত ১২ বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি প্রধান শিক্ষিকার দায়িত্ব পান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প