ফের চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ!
ভারতের দিল্লিতে চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ঘটনার পর শাহবাজ নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, আত্মীয়র অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ট্রেনে চড়ে দিল্লি যাচ্ছিলেন ৩২ বছর বয়সী এক নারী। ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন তিনি। কামরায় তিনি ছাড়াও আরো চার মহিলা যাত্রী ছিলেন।
দেশটির শাহদরা পৌঁছলে অন্যরা নেমে যান। শাহদরা স্টেশন থেকেই ওই কামরায় উঠে পড়ে তিন ব্যক্তি। একা পেয়ে বিহার নিবাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে তিন ব্যক্তি। টাকা পয়সা ছিনিয়ে ট্রেন থেকে নেমে যায় দু’জন।
তারপর বেধড়ক মারধরের পর এক পর্যায় ওই নারীকে ধর্ষণ করে তৃতীয়জন। পুরোনো দিল্লি স্টেশনে ট্রেন পৌঁছনোর আগে কামরায় উঠেন দুই পুলিশের কনস্টেবল। তারা নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













