ফের দুই সন্তানকে হত্যা করলেন মা!


দুই সন্তানের খুনের ঘটনার সকল রহস্য উন্মোচন না হতেই আরেকটি অপমৃত্যু। এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় ভারতের হায়দ্রাবাদে মা তার নিজের দুই সন্তানকে হত্যা করেন।
৮-বছর বয়সী আশ্বিকা ও ৩-বছর বয়সী আভিশকাকে হত্যা করেছেন তাদের মা। জামের একটি কাঁচের পাত্র দিয়ে তাদের হত্যা করা হয়। রাজিনি একজন এমবিএ পাশ করা নারী। তিনি তার সন্তানকে হত্যা করে নিজের বন্ধুদের বার্তা পাঠান যে, তিনি তার কন্যাদের নির্যাতন ও হয়রানি থেকে মুক্ত করতে হত্যা করেছেন।
রাজিনির স্বামী ভিনয় চুটকি কাল রাতে পৌনে ১০ টার দিকে বাসায় এসে দেখেন তার এক কন্যা শোবার ঘরের বিছানার নিচে এবং আরেকজন বাথরুমে লাশ হয়ে পড়ে আছে। তাদের দুইজনের শরীর রক্তস্নাত।
এর কিছুক্ষণ পর রাজিনি ঘরে এসে নিজের জঘন্য অপরাধের কথা শিকার করে। তিনি নিজ মেয়েদের হত্যা করার পর আত্মহত্যা করার জন যান, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আত্মসমর্পণ করেন।
রাজিনি গত ছয় মাস ধরে নিজের স্বামীকে সন্দেহ করেন। তিনি বলেন তার বড় মেয়ে কিছুদিন আগে জানিয়েছেন ঘুমের মাঝে তার গায়ে কে যেন স্পর্শ করে। তারপর তিনি তাকিয়ে তার বাবাকে দেখতে পেয়েছেন। তারপর থেকে সে তার বাবাকে ভীষণ ভয় পায়। আর তখন থেকে রাজিনি ও তার স্বামীর মাঝে কোন্দলের শুরু হয়। গত এক সপ্তাহ ধরে তাদের মাঝে তুমুল ঝগড়া চলছিল।
তবে পুলিশ জানিয়েছে, রাজিনির কথার কোন প্রমাণ মেলেনি। তারা কিছুদিন আগে মহারাষ্ট্র থেকে হায়দ্রাবাদে চলে আসেন।–সুত্র: এনডিটিভি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













