ফেসবুকের মাধ্যমে পনেরো বছর পর মাকে ফিরে পেলো
এ যেন বলিউড সিনেমার স্ক্রিপ্ট! দীর্ঘ পনেরো বছর পর মা ও ছেলের মিলন হল। আর এই অসাধ্য সাধন ফেসবুকের সৌজন্যে সম্ভব হয়েছে। ১৫ বছর আগে মায়ের কাছ থেকে জোনাথনকে কার্যত থেকে অপহরণ করে মেক্সিকো নিয়ে চলে গিয়েছিলেন তাঁর বাবা। তখন জোনাথন তিন বছরের শিশু। গত বছর, জোনাথন ভাইয়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তাঁর আশা ছিল, যদি তাঁর ভাই বা মা এই ছবি দেখে চিনতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
জোনাথনকে নিরাশ হতে হয়নি। গত সপ্তাহে মা হল্যান্ডের সঙ্গে মিলিত হন বর্তমানে ১৮-বছরের তরুণ। জোনাথন পরে জানান, যখন দেখা হল, দুজনই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এই ‘চমৎকারের’ জন্য ফেসবুককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে, জোনাথনের মা, হল্যান্ডও ভীষণ খুশি তাঁর ছেলেকে ফিরে পেয়ে। তিনি জানান, এবছরই তিনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। কোনওভাবে তিনি জোনাথনের পোস্ট করা ছেলেবেলার সেই ছবি দেখতে পান।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হল্যান্ড বলেছেন, ‘প্রথমে ছবিটা দেখে প্রায় আঁতকে উঠেছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না, যা দেখছি সেটা সত্যিই তো! আমার বুকের ভেতর ধুকপুক করতে শুরু করে দেয়। ঘামতে শুরু করি। প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। কারণ ওই ছবিটা যে আমারই তোলা।’ এক সূত্রের মাধ্যমে ছেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন হল্যান্ড। বাকিটা ইতিহাস।


এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













