ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশালীন পোস্ট, অপমানে আত্মহত্যা ছাত্রী
প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তার উপরে জানানো হয়েছিল পুলিশকেও। তাতেই ‘বদলা’ নেওয়ার ইচ্ছা মাথাচাড়া দিয়েছিল ছাত্রটির। সহপাঠীর নামে ফেসবুকে নকল অ্যাকাউন্ট খুলে ক্রমাগত অশালীন ছবি এবং মেসেজ পোস্ট করছিল সে। নিজের সম্বন্ধে এমন অশালীন মন্তব্য সহ্য করতে পারেনি দশম শ্রেনির ছাত্রীটি। অবশেষে আট তলা বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ গিয়ে আত্মহত্যা করে ছাত্রীটি।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। নকল ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেফতার হয়েছে ছাত্রীটির ক্লাসমেট বছর ১৪ একটি ছেলে। সে আপাতত জুভেনাইল হোমে রয়েছে। কিন্তু কী এমন হল যে ছাত্রীটি সুইসাইড করল? কেনই বা নকল ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছাত্রীটিকে বিরক্ত করছিল ছেলেটি? জানা গিয়েছে, অনেক দিন ধরেই ছাত্রীটিকে বিরক্ত করত তারই সহপাঠী অভিযুক্ত ছাত্র। ছাত্রটির প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সে। তার পরেও রাস্তা ঘাটে বিরক্ত করত ছাত্রটি।
বাড়িতে জানাজানি হওয়ার পর ছাত্রীর বাব-মা পুলিশে ছাত্রটির নামে অভিযোগ করেন। তখন তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছিল পুলিশ। তবে পুলিশে অভিযোগ করাটাই কাল হয়েছিল ওই ছাত্রীর। অপমান মেনে নিতে পারেনি সে। এর পরেই ছাত্রীটিকে হেনস্থা করতে তারই নামে ফেসবুকে নকল অ্যাকাউন্ট খোলে। তার পর সেই অ্যাকাউন্টের মাধ্যমে ছাত্রীটির নামে অশালীন মন্তব্য করতে থাকে। ফেসবুকে সেই অশালীন মেসেজের পরিবর্তে বন্ধু বান্ধবরাও টিপ্পনি করতে শুরু করে তাকে। তা মেনে নিতে না পেরেই অবশেষে এমন সিদ্ধান্ত নেয় সে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













