ফ্লোরিডায় ভারি বর্ষণে ফ্লাইট বাতিল ও সতর্কতা জারি


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এ পরিস্থিতিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া তীব্র ঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।
স্থানীয় সময় বুধবার (১২ জুন) বিকেল থেকে মিয়ামি-ডেড, ব্রওয়ার্ড এবং কোলিয়ার কাউন্টির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানায়, আগামী কয়েকদিন ধরে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
টানা কয়েকদিনের বৃষ্টিতে এ অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিশেষ করে এর মধ্য এবং দক্ষিণাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
তীব্র বজ্রঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর ও ফোর্ট লডারডেল থেকে হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। বাতিল করা হয় বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মেক্সিকোর পূর্ব উপসাগরে নিম্নচাপের কারণে এ ভারি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













