বন্ধুদের কারনে লটারির টাকা হজম হল না ’বিকাশের’
শেষ পর্যন্ত লটারিতে জেতাই ‘কাল’ হল৷ জলপাইগুড়ির মাদারিহাটের বাসিন্দা বিকাশ দাস মঙ্গলবারই লটারিতে প্রায় ২ লক্ষ টাকা পান৷ টাকা পাওয়ার আনন্দে নিকট বন্ধুদের নিয়ে সন্ধ্যাবেলাতেই বসে খানাপিনার আসর৷ খাওয়া দাওয়ার ভিতরেও রাখা হয়েছিল মদকে৷
কিন্তু আজ সকালেই স্থানীয় বাসিন্দারা সেই মদের আসরের পাশেই ওই ব্যক্তির নলিকাটা দেহ দেখতে পান৷ পুলিশে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, লটারি টাকা লুট করতেই খুন করা হয়েছে বিকাশ দাসকে৷ খুনের কিনারা করতে তার শাগরেদদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













