বরকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়ে গেল স্ত্রী
পুরুষ ও নারীর অনুপাতে চরম বৈষম্যের ফল! বরকে ঠকিয়ে পালালো কনে। পুরুষ ও নারীর অনুপাতে ক্রমবর্ধমান বৈষম্যের কারণে এ ধরনের প্রতারণার শিকার হতে হল বলেই মনে করা হচ্ছে। টাকার বিনিময়ে কনে খুঁজে বিয়ে করে প্রতারণার শিকার হলেন রাজস্থানের এক বাসিন্দা। তাকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়ে গেল তার বিবাহিত স্ত্রী। দীনেশ যোশী নামের রিষবদেবের এক বাসিন্দা সুরাজপোল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। দীনেশের অভিযোগ, তার সদ্য বিবাহিতা স্ত্রী পুষ্পা দুই মহিলার সঙ্গে পালিয়ে গেছেন।
দীনেশ মহারাষ্ট্রের তরুণী পুষ্পাকে বিয়ে করেছিলেন। এজন্য কনের বাবা-মাকে দেড়লাখ টাকা দিয়েছিলেন। আর যে ঘটকালি করেছিল সেই আত্মারামকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। রিষবদেবে পুষ্পাকে এনে তিনি বিয়ে করেন। স্ত্রীর কথায় হানিমুনের জন্য তিনি উদয়পুরে আসেন।
গত শুক্রবার দীনেশকে পুষ্পা সেলুনে যেতে বলেন। ওই সময় সেলুনের বাইরে দাঁড়িয়েছিলেন পুষ্পা। যখন ভেতরে ছিলেন দীনেশ ঠিক তখনই একটি অটো রিক্সায় করে দুই মহিলা সেলুনের বাইরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ওই অটোতে চেপে পালিয়ে যায় পুষ্পা। ঘটনায় স্তম্ভিত হয়ে যান তিনি।
এরপর দীনেশ পুষ্পাকে আর খুঁজে পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দীনেশ পুষ্পা ও আত্মারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













