মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বর্তমান কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বরং কমিশনের আশকারায় নির্বাচনী সহিংসতা বাড়ছে।

আজ সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকার বিএনপির কাউন্সিলে বিপুল মানুষের সমাগম হওয়ায় আরও বেশি খেপে উঠেছে। তাই এখন একচোখা দানবের মতো নৃশংস বাহুবলে পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ আত্মসাৎ করছে। নির্বাচনকে ভোটার শূন্য করতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে নিয়মিত চিরুনি অভিযান এবং ভয়ংকর নির্যাতন চালানো হচ্ছে।

রিজভী অভিযোগ করেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাসরি বিএনপির প্রার্থীদের এবং তাদের নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও সমর্থকদের গুম-হত্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার ভয় দেখাচ্ছেন। শুধু তাই নয়-নির্বাচনী কর্মকর্তাদের আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি ধমকের সুরে ব্যালট পেপার রিজার্ভ রাখার জন্য এবং ভোটের দিন ভোটকেন্দ্রে থাকা আওয়ামী এজেন্টদের হাতে ব্যালট পেপার দিয়ে তাতে সিল মারতে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। স্থানীয় সাংসদের নেতৃত্বে প্রকাশ্যে মাইকিং করে বিএনপি নেতা-কর্মীদের ঘর থেকে বের না হওয়ার ঘোষণাও দেওয়া হচ্ছে। ভোটের দিন ঘর থেকে বের হলে হাত-পা ভাঙা, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া সহ গুম-খুনের হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া খুলনা, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন জেলার ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী