রবিবার, জুন ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বললাম মাথাব্যথা, বস দিলেন ভায়াগ্রা’

কটি আর্থিক প্রতিষ্ঠানে এক বছর ধরে কাজ করছেন ২২ বছরের তরুণী ইনচারা (ছদ্মনাম)। একদিন তাঁর প্রচণ্ড মাথাব্যথা, তাই ঊর্ধ্বতন কর্মকর্তার (বস) কাছে গিয়ে ওষুধ কিনতে যাওয়ার জন্য ছুটি চাইলেন। জবাবে ছুটি না দিয়ে বস মেয়েটির হাতে ধরিয়ে দিলেন একটি যৌন উত্তেজক ভায়াগ্রা বড়ি!

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর জালাহাল্লি এলাকায়। এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ইনচারা।

তরুণীর অভিযোগ, চার মাস ধরে তাঁকে তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মালাপ্পা যৌন হেনস্তা করছেন। অফিসে কেউ না থাকলে তাঁর ওড়না ধরে টানতেন, অযাচিত স্পর্শ করতেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ইনচারার বাবা মারা যাওয়ার পর মালাপ্পা তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। যৌন সম্পর্কের বিনিময়ে অর্থ এবং স্থায়ী চাকরির লোভ দেখান। যদিও যুক্তরাষ্ট্রে তাঁর স্ত্রী রয়েছেন।

ইনচারা বলেন, ‘আমি অসহায় ছিলাম। মাসের পর মাস মালাপ্পার হেনস্তা সহ্য করা ছাড়া আমরা কোনো উপায় ছিল না। আমি জানতাম, তাঁর বিরুদ্ধে অভিযোগ করলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। কারণ, তিনি আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক; বরং আমাকে তৎক্ষণাৎ চাকরিচ্যুত করা হতো।’

ওই দিনের ঘটনা সম্পর্কে ইনচারা বলেন, ‘মালাপ্পাকে প্রচণ্ড মাথাব্যথার কথা বলে ওষুধ কিনতে যেতে চাই। কিন্তু তিনি তাঁর ড্রয়ার থেকে একটি ভায়াগ্রা বড়ি বের করে আমার হাতে দিয়ে বলেন, যাও খেয়ে আমার কাছে আসো। মাথাব্যথা সেরে যাবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প