মঙ্গলবার, জুন ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে কেন বিনিয়োগ বাড়ছে না?

বাংলাদেশে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে একটি বিনিয়োগ বিষয়ক সম্মেলন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিনিয়োগ বোর্ডের আয়োজনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট’ শিরোনামে এই সম্মেলনে, দেশ-বিদেশের ব্যবসায়ীরা যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়াও গবেষক ও শিক্ষাবিদ, শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞরাও অংশ নেবেন।
মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৫২ কোটি ডলার।

বিভিন্ন নীতি ও পরিকল্পনার পরও কাঙ্ক্ষিত মাত্রায় বৈদেশিক বিনিয়োগ আসছে না কেন?

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলছিলেন অবকাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে।

মি. রহমান বলছিলেন “নিশকন্ঠক জমি পাওয়া, বিশেষ করে এখন গ্যাসের সংযোগের অপ্রতুলতা রয়েছে, প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে না পারা এসব রয়েছে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার কারণ”।

সিপিডি বলছে বর্তমানে দেশে স্থানীয় বিনিয়োগ জিডিপির ২১ ভাগের সমপরিমাণ এবং বিদেশি বিনিয়োগ আট মিলিয়ন ডলার যেটা বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ও প্রয়োজনের তুলনায় অনেক কম।

বাংলাদেশে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় মানুষের মাথাপিছু আয় ১৩০০ ডলার। উচ্চ মধ্যম আয় অর্থাৎ মাথা পিছু আয় তিন বা চার হাজার ডলারে নিতে হলে বিনিয়োগ আরো বাড়াতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে