বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে সরকারের আবেদন প্রত্যাখ্যান করল ফেসবুক

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের কাছে এই বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের কয়েকজন ব্যবহারকারীর বিষয়ে তথ্য চেয়ে তিনবার অনুরোধ করেছিল সরকার। তবে ফেসবুক সরকারকে কোনো তথ্য দেয়নি।

গতকাল বুধবার প্রকাশিত ফেসবুকের ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকুয়েস্ট’- রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে বিভিন্ন দেশের স্থানীয় আইন ভঙ্গ করার জন্য আটকে দেওয়া পোস্টগুলোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া জাতীয় নিরাপত্তা বিষয়ক অনুরোধ গুলোর হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, পোস্ট আটকে দেওয়ার হার এবং বিশ্বজুড়ে বিভিন্ন কন্টেন্ট আটকে দেওয়ার সরকারি অনুরোধ গত বছরের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ব্যক্তির তথ্যের জন্য সরকারি অনুরোধও বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশ।

আইনভঙ্গ করার জন্য ভারতে সর্বোচ্চ ১৫ হাজার ১৫৫ টি পোস্ট মুছে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে সংখ্যাটি ৪ হাজার ৪৯৬।

বাংলাদেশ সব মিলিয়ে ৩৭ জন ব্যবহারকারীর বিষয়ে ১৬ টি অনুরোধ জানিয়েছে। এর মধ্যে তিনটি পোস্ট মুছে দিয়েছে ফেসবুক। এই বিষয়ে ফেসবুক বলেছে, তারা শুধু ফৌজদারি অপরাধ সংশ্লিষ্ট বৈধ অনুরোধগুলোর প্রত্যুত্তর দিয়েছে ।
সুত্র: ইত্তেফাক

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ