বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক আরও দৃঢ় হবে: সালমান এফ রহমান


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুদেশের সরকার প্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেই সাথে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
শনিবার (২২ জুন) সকালে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান৷ সালমান এফ রহমান এমপি বলেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটি এবং কৃষি খাতে বিনোয়গে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদিও সব সময় বলেছেন প্রতিবেশী আগে। এবারের সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













