বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের একীভূত চান বিজেপি সেক্রেটারি
বিজেপির সেক্রেটারি রাম মাধব আশা করেন, একদিন এই কাজটি হবে।তবে তিনি জোর প্রয়োগ করে কোন দেশকে অধিগ্রহণ করতে চান না।কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে রাম মাধব বলেন, যু্দ্ধ ছাড়া জনমতের ভিত্তিতেই এটি হবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাবেক মুখপাত্র রাম মাধব বলেন, আরএসএস বিশ্বাস করে, ঐতিহাসিক কারণে ৬০ বছর আগে ভারত ভেঙ্গে গিয়েছিল।আবার দেশ তিনটি ঐক্যবদ্ধ হবে এবং অখন্ড ভারত গঠিত হবে।এর আগে চলতি বছর তিনি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছিলেন।এই সম্পর্কে তিনি বলেন, এই ভূমিতে একটি নির্দিষ্ট জীবনধারা, সংস্কৃতি আছে।ভারতে এক সংস্কৃতি, এক জাতি আছে। তাহলে এটাকে হিন্দু রাষ্ট্র বলায় কি কোনো সমস্যা আছে? -এনডিটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













