বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলার মাটি থেকে জঙ্গিবাদ পরিষ্কার করা হবে’

জঙ্গিদের রাজনৈতিক কবর বাংলার মাটিতে রচিত হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘নিরানি দিয়ে যেভাবে আগাছা পরিষ্কার করা হয়, ঠিক তেমনি বাংলার মাটি থেকে জঙ্গিবাদও পরিষ্কার করা হবে’।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগ আয়োজিত ‘জঙ্গীবাদবিরোধী মানববন্ধনে’ তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেন, তবে জঙ্গিবাদের উসকানি ও মদদদাতাদের বিচারও এদেশের মাটিতেই হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া হল জামায়াতের অঘোষিত আমির। দেশ যখন এগিয়ে চলছে, ঠিক তখনই খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

মুজিবসেনা ঐক্যলীগের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম একরিম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী