রবিবার, জুলাই ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড়িতে ঢুকে গণধর্ষণ, স্বামীর মাথায় বন্দুক! মায়ের ধর্ষককে ধরিয়ে দিল দুই শিশু

নৃশংস ঘটনার সাক্ষী থাকল বিষ্ণুপুর। এরকম দানব রূপী মানুষদের থেকে সতর্ক থাকুন।

রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে স্বামীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে গনধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর এলাকাবাসী একজন অভিযুক্তকে ধরে ফেলে। গণধোলাইয়ের পাশাপাশি অভিযুক্তের মোটর বাইকে আগুনও ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রসপুঞ্জ গাজীরহাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুর থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়।

অভিযোগ, নির্যাতিতার স্বামী রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতে উত্তর গাজির হাট এলাকায় একটি নির্মীয়মান বাড়ি কেনেন। বেশকিছু দিন ধরেই স্থানীয় দুষ্কৃতীরা টাকা চেয়ে তাঁকে উত্যক্ত করছিল। কিন্তু তিনি তাঁদের কথায় কর্ণপাত করেননি। মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ ফের ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়া হয়। তখনও ওই ব্যক্তি টাকা দিতে চাননি। তারপর রাত ২টো নাগাদ বাইকে করে দুষ্কৃতীরা এসে বাড়িতে চড়াও। দরজা ভেঙ্গে স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে গৃহবধূকে গণধর্ষণ করে পার্শ্ববর্তী এলাকার দুই সমাজবিরোধী।

ধর্ষণ করার সময় নির্যাতিতার দুই শিশুকন্যা চিৎকার করলে তাদের পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবেশীরা চিৎকার শুনে সঞ্জয়বাবুর বাড়িতে এসে একজনকে ধরে ফেলে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ এসে গ্রেফতার করে পিকলু প্রামাণিক নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। গণধোলাইয়ের পাশাপাশি তার মোটর বাইকেও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এই ঘটনায় জড়িত আর এক অভিযুক্ত নিতাই সর্দার পলাতক হলেও তার খোঁজে তল্লাশি শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প