বান কি মুন সন্ত্রাসকে উসকানি দিচ্ছেন: ইসরায়েলের প্রধানমন্ত্রী


জাতিসংঘের মহাসচিব বান কি মুন সন্ত্রাকে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন প্রসঙ্গে সোমবার বান কি মুনের দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এ অভিযোগ করেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়া হয়েছে। সন্ত্রাস কোনোভাবেই বৈধতা পেতে পারে না।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে সোমবার বান কি মুন ফিলিস্তিনিদের লড়াই প্রসঙ্গে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান মানব চরিত্রেরই অংশ। নিপীড়িত লোকজনের প্রকৃতি হলো অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় দেখান।
অবশ্য সম্প্রতি ইসরায়েলিদের ওপর ছুরি হাতে ফিলিস্তিনিদের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অর্ধ শতক ধরে চলে আসা জবরদখল এবং থমকে থাকা শান্তি প্রক্রিয়া জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, যাতে ফিলিস্তিনিদের হতাশা বাড়ছে। কিছু ফিলিস্তিনি, বিশেষ করে তরুণরা চরম দুর্দশা আর গভীর বিচ্ছিন্নতাবোধ থেকে এ ধরনের হামলায় উদ্বুদ্ধ হচ্ছে।’
এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি খুনিরা কোনো রাষ্ট্র চায় না, তারা একটি রাষ্ট্রের ধ্বংস চায় এবং জোর গলায় সেটা বলে। জাতিসংঘ বহু দিন আগেই তার নিরপেক্ষ অবস্থান এবং নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে।
গত অক্টোবর থেকে সহিংসতায় ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি, ২৮ জন ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র ও ইরিত্রিয়ার একজন করে নাগরিক নিহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













