শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাবা আমাকে টানা ৬ বছর ধরে ধর্ষণ করেছে’

নিউজ ডেস্ক: ‘বাবা আমাকে টানা ছ’বছর ধরে ধর্ষণ করেছে…’ ভরা আদালতে দাঁড়িয়ে মেয়েটা এই কথা বলল। শুধু এই টুকুই নয়, মেয়েটি সবিস্তারে বর্ণনা করল ঠিক কেমন করে বাবা তার সঙ্গে ‘জবরদস্তি যৌনতায়’ মেতে উঠত। কিন্তু মেয়েটির এই অভিযোগ এবং তার শরীরি ভাষা আগাগোড়াই সন্দেহজনক ঠেকেছিল মেয়েটির বাবার আইনজীবী ক্যাথি ম্যাককুলোচের। তারপর ক্যাথি তাঁর মক্কেল অর্থাৎ অভিযোগকারিণীর বাবার সঙ্গে কথা বলতে গিয়ে জেনে ফেলল যে তাঁর মেয়ের পছন্দের উপন্যাস ই এল জেমসের ‘ফিফটি শেডস্ অফ গ্রে’। আর এই পছন্দের উপন্যাসের সূত্র ধরেই বেরিয়ে গেল যে মেয়েটা আসলে বাবার নামে মিথ্যা অভিযোগ করছে। কিন্তু কেন? খবর-২৪ঘন্টা

আইনজীবী ক্যাথির খটকা লাগাতে, সেদিনই তিনি ‘ফিফটি শেডস্ অফ গ্রে’ পড়ে ফেলেন সারা রাত জেগে। আর তাতেই বুঝতে পারেন যে, ওই উপন্যাসের সাতেরোটি অংশের (বা ঘটনার) সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এই মেয়েটির অভিযোগ। ব্যাস ওমনি সবকিছু পরিস্কার হয়ে যায় ক্যাথির কাছে।

পরদিনই আদালতে এই মেয়েটিকে জেরা করতে শুরু করেন মহিলা আইনজীবী ক্যথি। দুঁদে আইনজীবীর জেরার সামনে ভেঙে পড়ে সেই মেয়ে এবং স্বীকার করে নেয় যে তার বাবার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সে এই অভিযোগ এনেছে কারণ, তার বাবা অত্যন্ত কড়া ধাতের মানুষ, খুব শাসন করতেন তাকে। তাই তাঁকে উচিত শিক্ষা দিতেই সে এই ছক বানায়। আদালতের সামনে সব কিছু পরিস্কার হয়ে যাওয়াতে আদালত তাৎক্ষনিক ওই ব্যক্তিকে সসম্মানে মুক্তি দেয়।

গোটা ঘটনাটা ব্রিটেনের আইনজীবী ক্যাথি ম্যাককুলোচ তাঁর ব্লগে লিখেছেন এবং ওই মেয়েটি ও তার বাবার সম্মানের কথা মাথায় রেখেই তাঁদের নাম লেখেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি