সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপিকে আওয়ামী লীগের ধন্যবাদ

পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা ও শেষ পর্যন্ত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে পৌর নির্বাচনের ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ দেন।

তিনি বলেন, ‘অতীতের যে কোনো স্থানীয় নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে। অতীতে স্থানীয় নির্বাচনে অনেক হতাহতের ঘটনা ঘটলেও এই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিএনপি এই নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কি-না এই নিয়ে জনমনে শঙ্কা ছিলো। কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা ও শেষ পর্যন্ত থেকেছে। এ জন্য তাদের ধন্যবান জানাই।’

১৫৭টি পৌরসভায় কারচুপি হয়েছে- বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘১৫৭টি পৌরসভায় তাদের জয় লাভের কোনো সম্ভাবনা নেই বলেই এ ধরণের অভিযোগ তুলেছে।’

প্রায় ৩৫০০ কেন্দ্রের মধ্যে বিএনপির ৬০টি কেন্দ্র নিয়ে অভিযোগ তুলেছে জানিয়ে হানিফ বলেন, ‘অভিযোগ সত্য হলেও এটা অত্যন্তই নগণ্য, যা শতকরা ৩ ভাগও হয় না। তাই দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন নিয়ে ঢালাও অভিযোগ করার কোনো সুযোগ নেই।’

বিএনপির সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে জনগণ ভোট দিয়েছে দাবি করে হানিফ বলেন, ‘শুরু থেকেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে আসছে। বিএনপির এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ভোট দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানাই।’

বিভিন্ন সংবাদমাধ্যমে নির্বাচনের কেন্দ্র দখল ও ভোট কারচুপির ঘটনা শতভাগ তথ্য নির্ভর নয় বলে দাবি করেন হানিফ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবের হানিফ বলেন, ‘বিএনপি এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা নীলনকশাও হতে পারে। সাংবাদিকদের উপর হামলা করে নির্বাচনকে বিতর্কিত করতে চেয়েছিলো বিএনপি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আবু সাঈদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক এমপি, সম্পাদক দপ্তর আবদুস সোবহান গোলাপ, সুজিত নন্দী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী