বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ ভিত্তিহীন
সরকার বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করছে, এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে হানিফ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি বিএনপির নেতা-কর্মীদের যে আস্থা নেই- তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ইতিপূর্বে যে সব কর্মসূচি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য বিএনপির কোনো নেতা-কর্মী রাস্তায় নামেননি।
এর মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে, বেগম খালেদার বিরুদ্ধে তারা অনাস্থা ব্যক্ত করেছেন। হানিফ বলেন, বিএনপির নেতৃত্বে যদি অন্য কেউ আসতে চান, তাহলে আসতেই পারেন। সেটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













