বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কাউন্সিলের দ্বিতীয় ভেন্যু মহানগর নাট্যমঞ্চ

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নিশ্চিত হওয়ার পর বিএনপির কাউন্সিলরদের ‘ক্লোজড ডোর’ বৈঠকের জন্য মহানগর নাট্যমঞ্চকে দ্বিতীয় ভেন্যু হিসেবে অনুমতি পেয়েছে। তবে এখনও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রই পছন্দের শীর্ষে রয়েছে বিএনপির। দলের নীতিনির্ধারকরা আলোচনা শেষে এই বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেবেন দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমাদের কাউন্সিলের একটি অংশ ক্লোজড ডোর হয়। সেখানে গণমাধ্যমও থাকে না। এর আগে চীন-মৈত্রী (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) সম্মেলন কেন্দ্রে করেছি। কিন্তু এবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এখানে সেটি করা সম্ভব নয়।’

রিজভী বলেন, ‘যদি ৩ হাজারের মতো কাউন্সিলর উপস্থিত হয়, তাহলে ওই জায়গায় হবে না। এই জন্য আমরা বিকল্প চিন্তা করেছিলাম। আমাদের এখনও পছন্দের শীর্ষে রয়েছে চীনমৈত্রী। তবে সেখানে জায়গা চেয়ে আবেদনের সেই উত্তর এখনো দেয়নি কর্তৃপক্ষ। নাট্যমঞ্চে অনুমতির বিষয়ে মঙ্গলবার বিকেলেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে কাউন্সিলের যে ভাবগম্ভীর্য ও নিরাপত্তা সেটি আগে খেয়াল করতে হবে।’

সার্বিক বিষয়ে বিএনপি নীতিনির্ধারকদের সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী