সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির পর এবার কাল ইসি গঠনে প্রস্তাব দেবেন এরশাদ

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থাপিত বিএনপির প্রস্তাবাবলীর পর এবার নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব তুলে ধরবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি।

শনিবার (২৬ নভেম্বর) সকালে দলের প্রস্তাব তুলে ধরবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান-১ এ ইমানুয়েলস্ কনভেনশন (নতুন) সেন্টারে (জব্বার টাওয়ারের পিছনে) জাতীয় পার্টির পক্ষ থেকে ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব’ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই সংবাদ সম্মেলনে উল্লেখিত বিষয়ে প্রস্তাবনা পেশ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের একটি সভায় বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীও বলেছিলেন, তার দলের পক্ষ থেকেও ইসি গঠন নিয়ে শিগগিরই প্রস্তাব দেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে