বিএনপির বড় নেতারা ব্যর্থ বললেন গয়েশ্বর


বিএনপির যে যত বড় নেতা বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ব্যর্থতা তত বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপির যে যত বড় নেতা বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ব্যর্থতা তত বেশি। সারা দেশের নেতাদের ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।’
কাউন্সিলের প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতা-কর্মীদের নিজেদের ছবি না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তি প্রচারে আমরা যতটা যত্নবান, দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ততটা তৎপর নই। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, ‘গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারা দেশের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’
জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













