সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিএনপি জনগণের সমর্থনে নয় বিদেশি সাহায্যে ক্ষমতায় যেতে চায়’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেউলিয়া বিএনপি এখন আর জনগণের সমর্থনের তোয়াক্কা করে না। তারা বিদেশী শক্তির সমর্থনে ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, পৃথিবীতে বিএনপির মতো এমন দেউলিয়া রাজনৈতিক দলের দেখা খুব কমই মেলে, যারা জনগণের ভোটে নয় বিদেশীদের সহযোগিতায় ক্ষমতায় বসতে চায়।

ওবায়দুল কাদের আজ বিকেলে মহানগরীর লালদীঘি ময়দানে চট্রগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ যুগ্ম-মহাসচিব মাহবুবুল আলম হানিফ এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ ইসহাক মিয়া, অধ্যাপক অনুপম সেন, ড. প্রনব বড়–য়া, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, নির্বাহী সদস্য বাবু দিপংকর তালুকদার, সিটি মেয়র আজম নাসির উদ্দিন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান খান জাবেদ প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন যৌথভাবে এম এ সালাম ও মফিজুর রহমান।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, “আমি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক। আপনার মতো বেগম জিয়ার এক স্বাক্ষরের মতো মহাসচিব নই। এমনকি আপনার মতো ১০ বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলাম না।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের পরীক্ষিত কর্মী ও তরুণদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করেন। নেতৃত্বকে পরিচর্যা করেন। তিনি কখনো নেতৃত্ব চাপিয়ে দেন না।

তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, কর্ণফুলী টানেল নির্মিত হলে চট্টগ্রাম হবে একটি আধুনিক মহানগরী, যা দু’টি সিটিতে ভাগ হবে।

কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মিত হবার পর শিগগিরই বাংলাদেশ ট্রান্স এশিয়ান মহাসড়কের সঙ্গে যুক্ত হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী