সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি-জামায়াত জঙ্গিবাদের পৃষ্ঠপোষক : মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশে আইএসের কোন অস্তিত্ব নেই। কিছু বিপদগামী তরুণদের মগজ ধোলাই করে সন্ত্রাসী পথে নামাচ্ছে বিএনপি-জামায়াত।

শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইনষ্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

মির্জা আজম বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিএনপি জোট জঙ্গিবাদের সৃষ্টি করেছিল। সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা জঙ্গিবাদের মদদ দিয়ে, অর্থ দিয়ে এর পৃষ্ঠপোষকতা করছে। তারা দেশকে অস্থিতীশীল করতে চাইছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হচ্ছে। তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া যে কোনোভাবে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছেন। এর ইসরাইলের মোসাদের সঙ্গে গোপন বৈঠক করেছে। এরপর থেকে দেশে গুপ্তহত্যা ও জঙ্গিবাদ বেড়ে গেছে।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে। এখন খালেদা জিয়ারও বিচার হবে।

ছাত্রলীগের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকারে বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এ জন্য ছাত্রলীগকে সজাগ ও সর্তক থাকতে হবে। পাড়া-মহল্লায় ছাত্রলীগের নেতৃত্বে জঙ্গিবিরোধী কমিটি গঠন করতে হবে।

উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উত্তরের সাবেক সভাপতি এবিএম মাজহার আনাম, এসএম রবিউল ইসলাম সোহেল, আজিজুল হক রানা প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী