বিএনপি নেতা হান্নান শাহ আর নেই


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ স ম হান্নান শাহ মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সময় ভোর পাঁচটায়, সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপি ও পরিবার সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। পরিবার সূত্র জানায়, গত ছয় সেপ্টেম্বর সকালে অসুস্থ হয়ে পড়লে, ঢাকার সিএমএইচে ভর্তি হন বিএনপির এই নেতা।
সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখার পর, অবস্থার তেমন উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টার ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন হান্নান শাহ।
এদিকে, প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













