বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি বলছে অবরোধ নেই, তবুও শঙ্কা যুক্তরাজ্যের

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বিএনপির অবরোধ বা এ ধরনের কোনো কর্মসূচি বহাল নেই।

সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, “এটা নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই গেছে বলে মনে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই উল্লেখ করেছেন, আমাদের আর কোনো কর্মসূচি নেই। আমি আবার পুনর্ব্যক্ত করছি, সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মসূচি বহাল নেই। কর্মসূচি বলতে হরতাল, কর্মসূচি বলতে অবরোধ বা ধর্মঘট নেই।”

এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ২৮০ তম দিনে গড়াল সোমবার। জোটের “চলমান” এই হরতাল ও অবরোধ নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশটি তাদের দেশের নাগরিকদের সতর্ক করে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও তাদের ফেসবুক পেজে সতর্কবার্তাটি আপলোড করা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী