বিচারের সম্মুখীন না করে জঙ্গিদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে : নজরুল
নিজেদের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে বিচারের সম্মুখীন না করে জঙ্গিদের ক্রসফায়ারে দিয়ে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে আর বিএনপি সব সময় জঙ্গিবাদ দমন করেছে। তাই ক্ষমতাসীনদের বলবো জঙ্গি সন্দেহে ক্রসফায়ার নয়, জঙ্গিবাদ সমূলে উৎখাতের ব্যবস্থা করুন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে দেশনেত্রী ফোরাম নামক একটি সংগঠন এ সভার আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, তথাকথিত ১/১১ সরকারের সঙ্গে আতাতের নির্বাচন করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে।
সাবেক এই রাষ্ট্রদূত বলেন, সরকার ও তার দলের নেতাকর্মীরা এখন বেপরোয়া। তারা মনে করে তাদের বিচার হবে না। বাস্তবেও তাই হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাভাবিকভাবেই ক্রমাগত অন্যায়, অপরাধ করে চলছে। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করাটা অস্বাভাবিক নয়। মামলা হবে না বরং এটাই অস্বাভাবিক।
রামপাল প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কিছু মানুষের ব্যক্তিগত লাভের বিষয় রয়েছে। পাশাপাশি যারা সরকারের লুটপাটের ভাগ পায়, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিতে প্রস্তুত কেবল তারাই চায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হোক।
এ কে এম বশির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, শাহজাহান মিয়া সম্রাট ও সরদার মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













