বিচারে পোপের অনুমোদন ‘চার্চে যৌন নির্যাতন’
যাজকদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের শুনানির জন্য গঠিত ট্রাইব্যুনালের অনুমোদন দিয়েছেন পোপ ফ্রান্সিস। চার্চের যাজকদের দ্বারা শিশু নির্যাতনের ঘটনায় শুনানির জন্য নতুন একটি প্যানেল গঠন করেছেন তিনি।
বিশপরা যদি শিশুদের রক্ষা করতে না পারে তাহলে এই ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে তাদের শাস্তি দেয়ার। বিশপদের জবাবদিহিতার মধ্যে আনতে নির্যাতনের হাত থেকে বেঁচে যাওয়ারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন। এ ধরনের ঘটনা রোধ করতে না পারায় গত বছর জাতিসংঘ কঠোর ভাষায় ক্যাথলিক চার্চের সমালোচনা করেছিল।
২০১২ সালে জার্মানিতে একজন যাজক স্বীকার করেন তিনি তিনটি ছেলে শিশুকে এক দশক ধরে যৌনকাজে ব্যবহার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নব্বই এর দশকে দুজন যাজকের এই ধরনের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
২০১০ সালে বেলজিয়ামে একজন যাজক পদত্যাগ করেন এবং স্বীকার করেন যে তিনি একটি ছেলেকে বছরের পর বছর ব্যবহার করেছেন। ইতালিতে ও আয়ারল্যান্ডে এ ধরনের অনেকগুলো ঘটনার কথা ফাঁস হয়ে যায়।
সূত্র: বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













