বিদেশে বসে ষড়যন্ত্র করছেন খালেদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া।
শনিবার গণভবনে রংপুর, বরিশালসহ পাঁচ জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিদেশি হত্যা করে বেগম জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশকে নিয়ে বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া দেশে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এ আন্দোলনে তিনি ব্যর্থ হয়েছেন। তাই এখন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













