সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদ্যুতের খুঁটিতে ৪০ লাশ ঝোলাল আইএস

ইরাকের মসুল শহরে বিশ্বাসঘাতকতার অভিযোগে ৪০ নিরীহ নাগরিককে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গত মঙ্গলবার বেসামরিক নাগরিকদের হত্যার পর তাদের লাশ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মোবাইল ফোন ব্যবহারে আইএসের নিষেধাজ্ঞার পরও একজন ব্যবহার করায় মসুলে এক লোককে উন্মুক্ত স্থানে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে, ইরাকের নিরাপত্তা বাহিনী মসুল শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে অভিযান অব্যাহত রেখেছে।

জাতিসংঘ জানায়, গত বুধবারও তথ্য ফাঁস করার অভিযোগে মসুলের উত্তরে ঘাবাত সামরিক ঘাঁটিতে ২০ জনকে গুলি করে হত্যা করা হয়।

কিশোর ও কম বয়সী ছেলেদের যুদ্ধে ব্যবহার করায় আইএসের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আইএসের একটি ভিডিওচিত্রে দেখা যায়, গুপ্তবৃত্তির অভিযোগে চার লোককে গুলি করছে শিশুরা।

গত ৬ নভেম্বর আইএস জানায়, যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়ায় তারা সাত জঙ্গি সদস্যকে গলা কেটে হত্যা করেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জাইদ রাদ আল-হুসেইন ইরাকি সরকারের প্রতি আহ্বান রেখে বলেছেন, আইএসের কাছ থেকে জায়গাগুলো দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আটক যোদ্ধা ও আইএসের সমর্থকদের আইন অনুযায়ী বিচার করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি