সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিবাহিত, ছেলের মা? অস্বীকার, গীতা-কাহিনিতে নয়া মোড়

ভারতীয় মূক-বধির মেয়ে গীতা কি বিবাহিত, সন্তানেরও মা? পাকিস্তানে ১৪ বছর ধরে আটকে থাকার পর শীঘ্রই দেশে ফেরার কথা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সূত্রে আলোচনার কেন্দ্রে চলে আসা মেয়েটির। কিন্তু তার আগেই বিহারের সহর্ষ জেলায় গীতার গ্রামের বাসিন্দাদের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাঁদের উদ্ধৃত করে মিডিয়া জানিয়েছে, নাবালিকা অবস্থায়ই গীতার বিয়ে হয়েছিল উমেশ মাহাতো নামে এক ব্যক্তির সঙ্গে এবং তাদের একটি ১২ বছরের ছেলেও আছে। যদিও গীতার দাবি, এ কথা আদৌ সত্যি নয়।

পাকিস্তানের সমাজকর্মী আবদুল সাত্তার এধির ছেলে ফয়সল এধি জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় গীতার বিয়ের খবর পড়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। ফয়সল বলেছেন, ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো ছবিতে থাকা লোকজনকে নিজের পরিবার বলে শনাক্ত করেছে গীতা। তাদের সঙ্গে স্কাইপে তার কথাও হয়। তারা গীতাকে জানিয়েছে, সে বিবাহিত। কিন্তু বিয়ে হওয়ার কথা অস্বীকার করেছে গীতা। ফয়সল আরও বলেছেন, ভারতীয় মিডিয়ায় বেরনো যে ছবিটি দেখে ওর পরিবার ওকে গীতা বলে দাবি করেছে, সেটি ওকে দেখানো হয়। কিন্তু গীতা বলেছে, ছবির মেয়েটি সে নয়।

২৬ অক্টোবর গীতাকে নয়াদিল্লিতে পাঠানোর তোড়জোড় চলছে। এর ফলে তার প্রাক্কালে যে খানিকটা জটিলতা তৈরি হয়েছে, তা স্বীকার করেছেন ফয়সল। তিনি বলেছেন, গীতা আমাদের কাছে কিছু লুকনোর চেষ্টা করছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা, সেটা বুঝতে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা।

১৪ বছর আগে গীতাকে সমঝোতা এক্সপ্রেস ট্রেনের কামরায় একা খুঁজে পান পাক রেঞ্জার্স কর্মীরা। তখন তার বয়স ৭-৮ বছর। পুলিশ তাকে লাহোরে এধি ফাউন্ডেশনে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় করাচিতে। তাকে দত্তক নেন ফাউন্ডেশনের সদস্য বিলকিস এধি। করাচিতে গীতা তার কাছেই থাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প