বিমানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ!
ভারতের কলকাতা বিমানবন্দরে উড়ার অপেক্ষায় থাকা একটি ছোট বিমানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় কোনো যাত্রী আহত না হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে বিমানটি। সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বাসটিও।


এয়ার ইন্ডিয়ার আলফা টাটা রজার (এটিআর) বিমানটি কলকাতা থেকে আসামের শিলচরে যাওয়ার কথা ছিল। ওই সময়ে বিমানে চড়ে বসেছিলেন ৪৪ জন যাত্রী। আচমকাই পেছন থেকে বিমানটিকে ধাক্কা দেয় জেট এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বাস।
বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শিলচরে যাত্রী নামিয়ে ছোট বিমানটির কলকাতায় ফিরে আবার শিলংয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎই পেছন থেকে এসে বিমানের ডান দিকের ডানার নিচ দিয়ে ঢুকে ইঞ্জিনে ধাক্কা মারে বাসটি। জেট এয়ারওয়েজের বাসটিতে তখন কোন যাত্রী ছিলো না।


দুর্ঘটনার পর বিমানটির উড়ান বাতিল করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এয়ার ইন্ডিয়া এবং জেট এয়ারওয়েজর কর্মকর্তারা।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরে বিমান এবং বাস চলাচলের জন্য আলাদা লেন আছে। ধারণা করা হচ্ছে, বাস চালক মোমিন আলি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অথবা দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













