শনিবার, জুলাই ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় ৫ জনের মৃত্যু

গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। খবর সিএনএন

আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক খাদের আল জানুন স্থানীয়দের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ফিলিস্তিনিরা। তাদের অনাহারে থাকা এসব মানুষকে সহযোগিতায় গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর গত শনিবার যুক্তরাষ্ট্র বিমান থেকে প্রথমবারের মতো খাবারের ৩৮ হাজার প্যাকেট ত্রাণ গাজায় ফেলে। ওই সময় তাদের সহযোগিতা করেছিল জর্ডানও।

এদিকে ইসরায়েলের হামলায় গাজায় ৩০ হাজার ৮০০ মানুষ প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪২ ফিলিস্তিনি। ফলে গত অক্টোবর থেকে চলা এই হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ২৯৮ জনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প