শনিবার, জুন ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের আগে ভারতীয় নারীদের নানা শর্ত!

য়ের পর পদবি পরিবর্তন করা যাবে না, স্বাধীনভাবে থাকতে দিতে হবে, স্বামীরাই পরিবারের দায়িত্ব নেবে এবং নিজেদের পিতা-মাতার মতো স্ত্রীদের পিতা-মাতাদেরও দেখভাল করবে স্বামীরা। বেশির ভাগ ভারতীয় নারীদেরই রয়েছে এমন চাওয়া। বিয়ের আগেই তাঁরা জুড়ে দিতে চান এ ধরনের শর্তগুলো। সম্প্রতি ভারতীয় পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট শাদি ডট কম পরিচালিত একটি জরিপে উঠে এসেছে এসব তথ্য।

বিয়ের ব্যাপারে ভারতীয় নারীদের মনোভাব কী?—সেটা জানতেই সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে সাইটটি। জরিপে দেখা যায় বেশির ভাগ ভারতীয় নারীরই বিয়ের পূর্বে কোনো না কোনো শর্ত আছে। অনলাইনে করা জরিপটিতে ২৫ থেকে ৩৪ বছর বয়সী প্রায় সাড়ে ১২ হাজার নারী অংশ নেন।

ওই জরিপের একটি প্রশ্ন ছিল, ‘বিয়ের জন্য হ্যাঁ বলার আগে কী তোমাদের কোনো শর্ত আছে?’ ৭১ দশমিক তিন শতাংশ অংশগ্রহণকারীর জবাব ছিল ‘হ্যাঁ’, পাঁচ দশমিক আট শতাংশ অংশগ্রহণকারী বলেন ‘না’ এবং বাকি ২২ দশমিক নয় শতাংশ অংশগ্রহণকারী জবাব, ‘এ বিষয়ে চিন্তা করতে হবে’।

শাদি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গৌরব রক্ষিত বলেন, জরিপটি ভারতীয় নারীদের মানসিকতা কীভাবে গড়ে উঠছে সে বিষয়ে আমাদের মজার মজার তথ্য দেয়। শাদি ডট কম বুঝতে পেরেছে যে, এক দশকের বেশি সময় ধরে ভারতীয় নারীদের ভেতর বহুমুখী ব্যক্তিত্ব গড়ে উঠছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প