শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বব্যাপী সন্ত্রাসীদের তাণ্ডব বাড়ছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বব্যাপী সন্ত্রাসীদের তাণ্ডবের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।’

সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিবৃতিতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ইমাম ও তার সঙ্গীকে গুলি করে হত্যার নিন্দা জানানো হয়।

ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্মমতা, বর্বরতা ও পৈশাচিকতার ইতিহাসে এই হত্যাকাণ্ডটিও কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দুর্বৃত্তরা মানবতা ও মানবজাতির শত্রু, এদের মধ্যে মনুষ্যত্বের লেশমাত্র নেই। আর বিশ্বব্যাপী সন্ত্রাসীদের তাণ্ডবের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পেয়েই যাচ্ছে, যার নিষ্ঠুর বহিঃপ্রকাশ নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সঙ্গীকে পৈশাচিকভাবে গুলি করে হত্যা। এদের এখনই রুখে দিতে না পারলে মানবতা ও মানবজাতি যে চরম অস্তিত্ব সংকটে পড়বে তাতে কোনো সন্দেহ নেই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

গত শনিবার স্থানীয় সময় দুপুরে জোহরের নামাজের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মসজিদের ইমাম ও তার সঙ্গীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী