বিশ্বের ধনী দেশের তালিকায় প্রথম দশে ভারত


বিশ্বের ১০ ধনীতম দেশের মধ্যে জায়গা করে নিল ভারত। সপ্তম স্থানে রয়েছে ভারত। ভারতের মোট সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৬০০ কোটি ডলার। তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের রিপোর্ট অনুযায়ী, ভারতের জায়গা সপ্তমে। কানাডা, অস্ট্রেলিয়া, ইতালিকে পেছনে ফেলেছে ভারত। এই তিনটি দেশ যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে। আমেরিকার সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৯০ হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, জাপান তৃতীয়। এদের সম্পত্তি যথাক্রমে ১৭ লক্ষ ৪০ হাজার কোটি ডলার ও ১৫ লক্ষ ১০,০০০ কোটি ডলার। এছাড়াও প্রথম দশে জায়গা করে নিয়েছে ইউকে (চতুর্থ), জার্মানি (পঞ্চম) ও ফ্রান্স (ষষ্ঠ)।
সমস্ত জনগণের সম্পত্তির মোট হিসেব করেই এই তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে সরকারের সম্পত্তি নেই বলে জানানো হয়েছে রিপোর্টে। ভারতের জনসংখ্যা বেশি হওয়াতেই ভারত সপ্তম স্থানে উঠে এসেছে বলে ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। গত এক বছরে ভারত ও অস্ট্রেলিয়া অনেকটাই আর্থিক উন্নতি করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০১৬-র জুন পর্যন্ত হিসেব নিয়েই তৈরি হয়েছে এই তালিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













