বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের নেতৃবৃন্দকে ‘নমনীয়’ হওয়ার আহ্বান জানিয়েছেন বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়া সংকট সমাধানে বিশ্বের নেতৃবৃন্দের প্রতি ‘নমনীয়’ আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সিরিয়ার চলমান সংকট নিরসনে ভিয়েনায় শুক্রবার থেকে শুরু হচ্ছে আলোচনা। এই আলোচনায় প্রথমবারের মত ইরানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার থেকে ভিয়েনায় শুরু হতে যাওয়া এ আলোচনায় অংশ নেবে বারোটিরও বেশি দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া আর ফ্রান্সের মত বিশ্বশক্তি যেমন রয়েছে, থাকছে তুরস্ক, সৌদি আরব আর সিরিয়ার মত বিভিন্ন পক্ষও। প্রথমবারের মত আলোচনায় যোগ দিচ্ছে ইরানও।

এদিকে সৌদি আরব জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর যে প্রস্তাব করছে দেশটি, ইরানকে তা মেনে নিতে হবে। বৈঠক শুরুর আগে বান কি-মুন সমস্যা সমাধানে অংশগ্রহণকারী দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি প্রধান পাঁচ অংশগ্রহণকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, সৌদি আরব এবং তুরস্ককে ‘জাতীয় দৃষ্টিভঙ্গি’র উর্ধ্বে উঠে বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র বাহিনী জানিয়েছে, সমাধানের কোনো অংশেই আসাদ থাকতে পারবে না।

আসাদের কারনে চার বছর ধরে চলা সিরিয়ার সহিংসতায় আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া দেশটির মোট জনগণের অর্ধেক মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর এ কারণে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় অঞ্চলগুলো চায় না যে ভবিষ্যতে সিরিয়ায় আসাদের কোনো ভূমিকা থাকুক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প