বিশ্বের সবচেয়ে বড় নীলার সন্ধান
বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির খোঁজ মিলেছে শ্রীলঙ্কায়। দেশটির একটি খনি থেকে ১৪০৪.৪৯ ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে।
শ্রীলঙ্কার রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এর আগে এর চেয়ে বড় কোন নীলা আবিষ্কারের কথা তাদের জানা নেই।
রত্মপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে ‘দ্য স্টার অব আদম’। ২০১৩ সালে ১৭ কেজি ওজনের একটি পাথর খণ্ড থেকে নীলাটি বের করা হলেও, রত্মটির ওজন সম্প্রতি জানা গেল।
এই নীলকান্তমণিটির ভিত্তি মূল্য ১০ মিলিয়ন ডলার বা ৮শ’ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি এর দ্বিগুণ মূল্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নীলাটির বর্তমান মালিক, নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘যখন প্রথম নীলাটি আমি দেখতে পাই, তখনি আমার ধারণা হয়েছিল যে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা। তাই আমি কিছুটা ঝুঁকি নিয়েই নীলাটি কিনে ফেলি।’
তবে এজন্য তাকে কত অর্থ গুণতে হয়েছে তা জানাতে রাজি হননি তিনি। শ্রীলঙ্কায় বছরে ১০০ মিলিয়ন ডলারের রত্ন ব্যবসা রয়েছে।
শ্রীলঙ্কার রত্ন ব্যবসায়ীরা বলছেন, ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের এনগেজমেন্ট রিং-এ একটি নীলা বসানো ছিল, যা শ্রীলঙ্কা থেকেই ১৭৭০ সালে আবিষ্কৃত হয়। সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার। সূত্র: বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













