বিহারে সাংবাদিককে গুলি করে খুন


বিহারে ফের সাংবাদিক খুন৷ শনিবার সকালে সেখানকার এক হিন্দি দৈনিকের সাংবাদিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একদল দুষ্কৃতী৷ ৩৫ বছরের ধর্মেন্দ্র সিং এদিন রোহতাস জেলার একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন৷ তখনই খুব কাছ থেকে তাঁর দিকে তাক করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী, জানিয়েছেন সব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন৷
পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ধর্মেন্দ্র সিংয়ের পেটে গুলি করে দুষ্কৃতীরা৷ এক পুত্রসন্তান ও স্ত্রীকে ইহজগতে রেখে চলে গেলেন ধর্মেন্দ্র সিং৷ সাসারামের এক হিন্দি দৈনিকে তিনি চাকরি করতেন৷ রোহতাস জেলায় গজিয়ে ওঠা অসাধু ব্যবসায়ীদের একটি চক্রের বিরুদ্ধে খবর প্রকাশের জন্য তাঁকে হত্যা করা হতে পারে বলে অনুমান পুলিশের৷ এসডিপিও এই খুনে তদন্তের নির্দেশ দিয়েছে৷ বিহারে সাংবাদিক হত্যার নজির এই প্রথম নয়৷ গত মে মাসে আরেক সাংবাদিক রাজদেও রঞ্জনকেও একইভাবে হত্যা করা হয়েছিল৷ তার আগে ঝাড়খণ্ডে এক সাংবাদিককে হত্যা করা হয়েছিল৷
একের পর এক সাংবাদিককে হত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সাংবাদিকতার জন্য ভারত একেবারেই নিরাপদ নয়৷ রাজনৈতিক ও শিল্পমহলের সঙ্গে দুষ্কৃতীদের সমঝোতার খেসারত দিতে হয় সাংবাদিকদের৷ ২০১৫ সালের একটি রিপোর্ট বলছে, ঝুঁকির নিরিখে গোটা এশিয়ার মধ্যে ভারতে সাংবাদিকদের স্থান তৃতীয়৷ পাকিস্তান ও আফগানিস্তানের ঠিক পরে৷ গতবছর এ দেশে অন্তত ৯ জন সাংবাদিক খুন হয়েছেন৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইরাকের পর এতজন সাংবাদিক অন্য কোথাও খুন হননি৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













