বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিড়ম্বনার শিকার হজযাত্রীদের নানা অভিযোগ!

হজ পালনে প্রতিবছরই বাংলাদেশ থেকে লাখো মুসল্লি যান পুণ্যভূমি সৌদি আরবে। এবারের যাত্রায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার হজযাত্রী দেশ ছেড়েছেন। হজে যেতে পারার আনন্দ যেমন রয়েছে তেমনি রয়েছে বিড়ম্বনার শিকার হজযাত্রীদের অভিযোগও। হজ অফিসের পরিচালক জানালেন ভিসা জটিলতা না থাকায় পর্যায়ক্রমে সবাই যেতে পারবেন হজ আদায়ে।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে বিশ্বের সব প্রান্তের মত বাংলাদেশ থেকেও মুসল্লিরা হজ করতে ছুটে যান সৌদি আরবে। মহান আল্লাহতাআলার সান্নিধ্য অর্জনের আশায় এহরামের সাদা কাপড় গায়ে সমবেত হন এক প্লাটফর্মে। তৃপ্ত হন সৃষ্টিকর্তার নির্দেশ আদায়ের সফলতায়।

হজ তথ্য কেন্দ্রের হিসেবে এবারের মৌসুমে মোট ১,০১,৭৫৮ জনের মধ্যে ১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ১০৬ টি ফ্লাইটে ৪২ হাজার ৯’শ ৪২ জন হজের লক্ষ্যে দেশ ছেড়েছেন। তবে নির্দিষ্ট সময়ে ফ্লাইটের তারিখ না পাওয়া এবং যারা পেয়েছেন তাদেরও রয়েছে নানা অভিযোগ। আর হজ অফিসের পরিচালক সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠার কথা জানালেন।

হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘রিয়েলের কিছুটা অপ্রতুলতা রয়েছে। হঠাৎ বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল হয়ে গেলে ওই সময় তাৎক্ষনিক দু’এক সময় এমন হয়। যে ত্রুটি-বিচ্যুতিগুলো ছিল সেগুলো যাতে পুনরায় না ঘটে সে বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টি রাখছি।’ ১৮ সেপ্টেম্বর এবারের মৌসুমের শেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটবে আনুষ্ঠানিক হজ যাত্রার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ