সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্যবসায়ীরা ঈদে চামড়া ব্যবসা নিয়ে চরম অনিশ্চয়তায়

ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া ২০ কোটি টাকা না পাওয়ায় আসন্ন কোরবানির ঈদে চামড়া ব্যবসা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে বন্দরনগরী চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা।

মূলত আন্তর্জাতিক চামড়ার বাজারে মন্দা পরিস্থিতির কথা বলে ব্যবসায়ীদের ৫০ শতাংশ টাকা বকেয়া রাখে ট্যানারি মালিকেরা। এ অবস্থায় আশ্বাস অনুযায়ী শেষ মুহূর্তে বকেয়া টাকা না পেলে চামড়ার দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে হবে চামড়া ব্যবসায়ীদের।

দেশের চামড়া শিল্পে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বড় ধরণের ভূমিকা রেখে আসছে চট্টগ্রাম। বিশেষ করে কোরবানির পশুর অন্তত তিন থেকে চার লাখ চামড়া যায় এখান থেকে।

গত বছর চট্টগ্রাম থেকে কোরবানির ঈদে রেকর্ড পরিমাণ ৪ লাখ ৮০ হাজার চামড়া সংগৃহীত হয়। কিন্তু এখানে ট্যানারি কারখানা না থাকায় সব চামড়া পাঠিয়ে দিতে হয় ঢাকার হাজারীবাগে। আর এ লেনদেন চলে অনেকটা বাকিতে। ১১ মাস পেরিয়ে গেলেও গত বছরের বাকি টাকা পায়নি চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা।

এ সম্পর্কে চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী ও আড়ৎদার সমিতির উপদেষ্টা মোহাম্মদ মুসলিম বলেন, ‘গত বছরের চামড়া বিক্রির অর্ধেক টাকাই এখনো পাইনি আমরা।’ আর, গত বছরের বকেয়া না পাওয়ায় বেশ অসুবিধায় ভুগছেন বলে জানান চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী ও আড়ৎদার সমিতির সদস্য ফজলুল কাদের চৌধুরী।’

আর এক মাস পরই কোরবানির ঈদ। কাঁচা চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এখানকার ব্যবসায়ীরা। কিন্তু বকেয়া টাকা হাতে না আসায় শঙ্কার মধ্যে রয়েছেন তারা।

চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী ও আড়ৎদার সমিতির সভাপতি সেকান্দার মিয়া বলেন, ‘চামড়া বিক্রির টাকা না পেলে আমরা লোকসানের মধ্যে পড়ে যাবো। বকেয়া টাকা পেলে এ বছর ঈদে লাভজনক ব্যবসা করতে আশাবাদী আমরা। অন্যথায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছি।’চট্টগ্রামের মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে চামড়ার ছোট-বড় অন্তত ২’শ আড়ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত