বিড়াল পোষা নিষিদ্ধ করলো আইএস


ইরাকে দখলকৃত মসুল শহরে বিড়াল পোষা নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতোদিন আইএস জঙ্গিদের বিড়াল নিয়ে বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হলেও কেনো হঠাৎ এই সিদ্ধান্ত এমন প্রশ্ন উঠেছে।
তবে আইএস’র দাবি নিজেদের লক্ষ্য, আদর্শ এবং বিশ্বাসের ভিত্তিতেই ‘খিলাফত’ অঞ্চলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নতুন জারি করা এই ফতোয়া মানার নির্দেশ দিয়ে মসুলের বাসিন্দাদের সাবধান করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। কোথাও বিড়াল পোষা হচ্ছে কিনা তা দেখতে শহরটির বাড়ি বাড়ি তল্লাশী চালানো শুরু করেছে আইএস জঙ্গিরা।
ধারণা করা হচ্ছে, এতদিন তরুণ-তরুণীদেরকে আইএস’র প্রতি আকৃষ্ট করতেই টুইটারসহ সামাজিক মাধ্যমে বিড়াল নিয়ে ছবি পোস্ট দিয়ে দিয়েছিলো জঙ্গি গোষ্ঠীটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













