বিয়ের যে ভিডিও ছুঁয়ে গেল কোটি কোটি মানুষের মন (ভিডিও সহ)


নিউজিল্যান্ডের এক দম্পত্তির বিয়ের একটি ভিডিও আলোড়ন তুলেছে ওয়েব দুনিয়ায়। ভিডিওটি চোখের পানি ফেলেছে অনেকের। ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছেন প্রায় ১৩ মিলিয়ন দর্শক।
ভিডিওটিতে দেখা যায় নিউজিল্যান্ডের মাওরি গোষ্ঠীর একটি বিয়েতে ঐতিহ্যবাহী হাকা ড্যান্সের এক পর্যায়ে কন্যা খুবই আবেগি হয়ে পড়ে এবং কান্নায় ভেঙ্গে পড়ে। ওই দম্পতি যখন ওই অনুষ্ঠানের ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে, তা দেখে অন্যরাও আবেগাপ্লুত হয়ে পড়ে। পানি এসে যায় সবার চোখেই।
আলিয়া ও বেনজামিন আর্মস্ট্রংয়ের বিয়ের ঘটনা এটি। ভিডিওতে দেখা যায়, তারা বিয়ের শপথ পড়ার পরই শুরু হয় হাকা। হাকাকে সম্মানের প্রতীক হিসেবে ধরা হয়। এ সময় হাকার নেতৃত্ব দিচ্ছিল বেনজামিনের সবচেয়ে প্রিয় ও বড় ভাই নিজেই।
হাকার এক পর্যায়ে নব দম্পতি আবেগাপ্লুত হয়ে পড়ে। এক পর্যায়ে বেন এতে অংশ নেয়। পরে যোগ দেয় আলিয়াও। শেষ পর্যায়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে এবং পরস্পরের আলিঙ্গনে এর সমাপ্তি ঘটে।
তাদের এই আবেগাপ্লুত ভিডিও ইন্টারনেটে আপলোড করার পর ব্যাপক সাড়া পড়ে যায়। এ পর্যন্ত এটি দেখেন প্রায় ১৩ মিলিয়ন দর্শক। হাজারো দর্শক এটিকে খুবই শক্তিশালী ও আবেগি হিসেবে মন্তব্য করেছেন।
হাকা হচ্ছে ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতির একটি বিষয়, যা চিৎকার, শারীরিক চপেটাঘাত ও ক্রোধান্বিত অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করা হয়। মাওরি সংস্কৃতি মতে, মহিলারা এতে অংশ নিতে পারে না, তবে বিয়ের সময় তাতে নিষেধ নেই।
ভিডিও গত ২১ জানুয়ারি অকল্যান্ডে ওই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানে তৈরি করা হয়। তারা সেখানেই বসবাস করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













