বুকের পাটা আছে মোদীর, জবাব বিজেপির। সোশ্যাল মিডিয়া কী বলছে?


উরিতে সেনাঘাঁটিতে ইসলামাবাদের মদতে পাকজঙ্গি হানার পর থেকেই চাপে ছিল কেন্দ্রীয় সরকার। চাপে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সার্জিক্যাল অ্যাটাকের পরে বিজেপি এই পদক্ষেপকে মোদীর সাফল্য বলে দাবি করল।
‘উরিতে পাকজঙ্গি ১৮ সেনাকে মেরে চলে গেল, মোদীর সরকার কিছুই করতে পারছে না।’ ৫৬ ইঞ্চি ছাতির মোদীকে এমন অনেক বিদ্রুপ শুনতে হয়েছে গত কয়েকদিন। কূটনৈতিক দিক থেকে পাকিস্তানকে কোণঠাসা করতে পারলেও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ঠেকানো যায়নি। আর পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ভারত পদক্ষেপ করতেই সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মোদীর সাফল্য তুলে ধরতে মরিয়া বিজেপি। মুখপাত্র রামমাধব থেকে সভাপতি অমিত শাহ— সকলেই টুইটারে মোদীকে ধন্যবাদ জানালেন এই পদক্ষেপের জন্য।






এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













