বুধবার ১৫৫ বাংলাদেশি ফেরত আসছে
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে শনাক্ত আরো ১৫৫ বাংলাদেশীকে ফেরত আনা হচ্ছে বুধবার। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রবিউল ইসলাম।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তাদের ফেরত আনা হবে।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন ফেরত আনা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যে ৩৭ জনকে গত ১৯ জুন ফেরত আনা হয়।
এ ছাড়া গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে ১৫৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













