বেলজিয়ামে সন্ত্রাসী হামলা ও একটি পরিবার


আমেরিকান এয়ারলাইন্সের চেক-ইনে দাঁড়ানো ছিলেন মা। তার সঙ্গে থাকা দুই যমজ সন্তান খেলতে খেলতে চলে গিয়েছিল টার্মিনাল গেটে। বাচ্চাদের পিছু নিলেন বাবা। ঠিক এই মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। ঘটনাস্থলেই মারা গেলেন ৩৬ বছর বয়সী দুই যজম কন্যা সন্তানের মা আদেলমা তাপিয়া রুইজ। ভাগ্যের জোরে বেঁচে গেলেন বাবা ক্রিস্টোফার ডেলকাম্বি ও দুই সন্তান।খবর ডেইলি মেইল অনলাইনের।
গতকাল মঙ্গলবার ব্রাসেলস জাভেনতিম বিমানবন্দরে পরপর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে এভাবেই মারা যান দুই সন্তানের জননী তাপিয়া রুইজ। এক ঘণ্টার ব্যবধানে মেট্রো রেল স্টেশনেও সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। দুই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৩৪ এবং আহত ২০০ জন।
পেরুর অধিবাসী তাপিয়া রুইজ নয় বছর ধরে আছেন বেলজিয়ামে। বিয়ে করেছেন বেলজিয়ামের নাগরিক ক্রিস্টোফার ডেলকাম্বিকে। বেলজিয়ামের একটি রেস্টুরেন্টে শেফ ছিলেন তাপিয়া। পরিকল্পনা ছিল মার্কেটিং-এ পড়াশুনা শেষ করে বেলিজিয়ামে চালু করবেন পেরুভিয়ানের খাবারের একটি রেস্টুরেন্ট। তাপিয়ার স্বপ্ন বাস্তবে রুপ নেয়ার আগে চলে গেলেন না ফেরার দেশে।
মঙ্গলবার নিজের মা এবং বোনকে দেখতে সপরিবারে নিউইয়র্ক যাচ্ছিলেন তাপিয়া। তাপিয়ার সঙ্গে ছিল তার স্বামী এবং তিন বছর বয়সী তার দুই যমজ কন্যা মৌরিন এবং আলোন্দ্রা। বোমা বিস্ফোরণের ঘটনায় মৌরিনের বাম হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













