বোনের শ্লীলতাহানির প্রতিবাদ করায় অস্ত্রের কোপ দাদাকে
বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার শ্রীপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দাদা।
পুলিশ সূত্রে, জানা গিয়েছে শুক্রবার এই এলাকার কালুয়া হাই মাদ্রাসার এক সপ্তম শ্রেণির ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফেরার সময় কিছু দুষ্কৃতী হামলা করে।
স্থানীয় যুবক মুর্সেদ সেখ, রানা আলি ও তাদের সঙ্গী উত্যক্ত করে ওই ছাত্রীকে। পাশাপাশি, অশালীন ভাষায় গালাগালিও করে। তখন ছাত্রীর দাদা মুকুল আলি গিয়ে প্রতিবাদ করে।
এদিনই গভীর রাতে তার বাড়িতে মুর্সেদ সেখ, রানা আলি সহ তাদের সঙ্গীরা মুকুল আলিকে বেধড়ক মারধর করে করে ও ধারাল অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে চাঁচল মহকুমা হাসপাতালে ও সকালে মুকুল কে মালদা মেডিকাল কলেজে ভর্তি করে । ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ । তদন্তে পুলিশ ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













